ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ ২০২৬-এর সেরা তরুণ একাদশ
বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু এই টুর্নামেন্ট আমাদের শুধু চ্যাম্পিয়নই দেয়নি; দিয়েছে আগামী এক দশকের ফুটবলকে শাসন করতে পারে এমন একদল অসাধারণ তরুণ ফুটবলার। অনেক অভিজ্ঞ তারকার পাশাপাশি ১৭ থেকে ২৩ বছর বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের সেই গোলই বিশ্বকাপ সেরা
২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তাঁর অসাধারণ গোলটি সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’।
বিশ্বকাপে দ্রুততম খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার টুর্নামেন্টের দ্রুততম ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফিফার প্রকাশিত সর্বোচ্চ গতির তালিকায় ঘণ্টায় ৩৭.৬১ কিলোমিটার বেগে দৌড়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন তিনি। স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপে। যদিও ম্যাচটি ৬-৪ ব্যবধানে হেরে যায় ফ্রান্স, তবু সেই দুই গোলের সুবাদে টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। এতে তিনি নিশ্চিত করেন গোল্ডেন বুট।
এফবিআই তদন্তের খবরে মুখ খুলল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন
২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও আর্থিক অনিয়মের তদন্তের খবর প্রকাশের পর আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এএফএ।
ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি নাকচ করল আইওসি
বিশ্বকাপ চলাকালে বিতর্কের জন্ম দেওয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে করা তদন্তের আবেদন নাকচ হয়েছে। আইওসি জানিয়েছে, অভিযোগটি ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের নেই।
বিশ্বকাপে বাজির অভিযোগে তদন্তের মুখে স্পেন
২০২৬ বিশ্বকাপ জিতে উৎসবে ভাসছে স্পেন। তবে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই এবার বাজি–সংক্রান্ত অভিযোগে আলোচনায় এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল। বিশ্বকাপে স্পেনের দুটি ম্যাচকে ঘিরে সন্দেহজনক কার্যক্রমের তদন্ত শুরু করেছে স্বাধীন আন্তর্জাতিক সংস্থা কোপেনহেগেন গ্রুপ।
ফিফার সমর্থক ভোটে বিশ্বকাপের সেরা একাদশ, স্পেন-ফ্রান্সের আধিপত্য
২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্সের ফুটবলাররা। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুইজন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে জায়গা পেয়েছেন একজন করে খেলোয়াড়।
আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা
২০২৬ বিশ্বকাপ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়ে তাদের লড়াকু মানসিকতা ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ প্রত্যাবর্তন এবং অনুপ্রেরণাদায়ক ফুটবল উপহার দিয়েছে। তাদের খেলা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে সভাপতিকে আটকের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, দাবি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে মার্কিন কর্তৃপক্ষ আটক ও জিজ্ঞাসাবাদ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
সোহেল রানার স্মৃতিতে ট্রানজিস্টারের যুগে বিশ্বকাপের উত্তেজনা
অভিজ্ঞ ও গুণী মানুষের সান্নিধ্য মানেই যেন সময়ের গহিন পথে এক অজানা অধ্যায়ের দরজা খুলে যাওয়া। তাঁদের স্মৃতির ভাণ্ডারে লুকিয়ে থাকে কালের গর্ভে হারিয়ে যাওয়া সোনালি দিনের গল্প—যে সময়গুলো আজকের প্রজন্মের কাছে অনেকটা রূপকথার মতো। অথচ তাঁদের বর্ণনায় সেই বিস্মৃত মুহূর্তগুলো আবারও জীবন্ত হয়ে ওঠে, ভেসে ওঠে কল্পনার পাতায়। এমনই এক স্মৃতিমাখা জগতে হারিয়ে গিয়েছিলাম কিংবদন্তি নায়ক সোহেল রানার সঙ্গে এক বিকেলের আলাপচারিতায়। তাঁর কথার পরতে পরতে যেন ফিরে এসেছিল বাংলাদেশে ট্রানজিস্টারের সময়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের এক হারিয়ে যাওয়া অধ্যায়।