Views Bangladesh Logo

রক্তচাপ মাপার যন্ত্রের ছবি পোস্ট করে মার্টিনেজে বললেন ‘এটাই আর্জেন্টিনা’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর ভক্ত-সমর্থকদের উদ্দেশে মজার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রক্তচাপ মাপার যন্ত্রের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শেষে সবারই তো এমন অবস্থা হয়েছিল, তাই না? এটাই আর্জেন্টিনা।’

মঙ্গলবার রাতে ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চারটি ছবির সঙ্গে একটি স্ফিগমোম্যানোমিটার (রক্তচাপ মাপার যন্ত্র)-এর ছবিও শেয়ার করেন মার্টিনেজ। তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমর্থকদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। এর মধ্যে লিওনেল মেসি একটি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন।

তবে শেষ দিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর মাত্র ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। এই নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোমাঞ্চকর এই জয়ের পর মার্টিনেজের মজার পোস্টটি আর্জেন্টিনা সমর্থকদের কাছে আরও উপভোগ্য হয়ে ওঠে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ