রাজনীতি
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টনের দুই সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
জামিনে কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
আসাদুজ্জামান নূরের কারাবন্দি থাকার প্রমাণ নিয়ে প্রশ্ন বার্গম্যানের, এনসিপির বিবৃতির সমালোচনা
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির এ অবস্থানের সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তাঁর অভিযোগ, পর্যাপ্ত প্রমাণ ছাড়াই ফৌজদারি অপরাধের অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে বিবেচনা করছে এনসিপি।
পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
‘আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করলেন রাশেদ খান
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে একদল যুবক এ হামলা চালায়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে সিপিবি। তবে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন।
ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।
সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দেশ ডানপন্থী উগ্রবাদের ট্রেনে উঠে পড়েছে: মাহফুজ আলম
দেশ ডানপন্থী উগ্রবাদের ট্রেনে উঠে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ প্রচারণা ও চরিত্রহননের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করা হচ্ছে। এতে অনেকে ডানপন্থা থেকে আরও উগ্র ডানপন্থার দিকে ঝুঁকছেন।