সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সাক্ষাৎকারের আয়োজন করেছে বিএনপি।
মতামত দিন