সাইবার ঝুঁকি না কাটলে চালু হবে না বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট তিন দিনেও চালু হয়নি। বৈশ্বিক ঝুঁকি না কাটা পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্তে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রোববার সকালে ওয়েবসাইট চালুর প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।