স্বাস্থ্য
৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
সরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৮১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসও নিষেধ
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, প্রাণহানি ২০০ ছাড়াল
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন রোগী।
হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যেখানে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন।
ডেঙ্গু চিকিৎসায় ১,৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভুল ব্যবস্থাপনা ঠেকাতে একযোগে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিজ্ঞানভিত্তিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করে ডেঙ্গুতে মৃত্যুহার কমানোর লক্ষ্যেই জরুরি ভিত্তিতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১,৩৪৯
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সারা দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, সেপ্টেম্বরের ২০ দিনে প্রাণ গেল ৮৭ জনের
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।