Views Bangladesh Logo

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ তিনজনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। নতুন মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ