Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯৪৩ জন, বরিশালের ২১৯ জন, চট্টগ্রামের ২৪৫ জন, খুলনার ২৩৫ জন, ময়মনসিংহের ৬০ জন, রাজশাহীর ২১৯ জন, রংপুরের ৬৫ জন এবং সিলেট বিভাগের ২৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ