আইন ও আদালত
ভুয়া সনদে চাকরি করে ১৯ বছর, হাইকোর্ট কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
জাল শিক্ষাগত সনদ দিয়ে প্রায় ১৯ বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরির পুরো সময়ের বেতন ও ভাতা হিসেবে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে তাকে।
তদন্তের জন্য প্রথম মামলা পেল এসআরবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে সংস্থাটি। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে এসআরবিকে নির্দেশ দিয়েছেন আদালত।
দ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন: মনজিল মোরসেদ
প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করতে বাংলাদেশে একটি পৃথক প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।
শর্টকাটে ধনী আইনজীবী হওয়া গেলেও ভালো আইনজীবী হতে লাগে পড়াশোনা: আইনমন্ত্রী
শর্টকাটে ধনী আইনজীবী হওয়া সম্ভব হলেও একজন ভালো ও দক্ষ আইনজীবী হতে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আট আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি জানিয়েছেন।
ঢাকার জেলা জজ আদালতকে উত্তর-দক্ষিণে বিভক্ত করতে আইনি নোটিশ
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ—দুই পৃথক বিচারিক অঞ্চলে ভাগ করার উদ্যোগ নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আবুল বারকাতের দুই ফ্ল্যাট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জব্দ এবং তাঁর ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর (আইসিটি) রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযোগ দাখিল করা হয়।