Views Bangladesh Logo

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এই নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন নিয়মটি কার্যকর করার জন্য ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওই তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ