মেয়েদের ক্ষেত্রে লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায়বিচার অপরিহার্য
বাংলাদেশে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর ‘কন্যা দিবস’ বা ‘জাতীয় কন্যাশিশু দিবস’ এবং ১১ অক্টোবর ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ পালন করা হয়। যথাযথ গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।