প্রতিবেদন
তিল ধারণের ঠাঁই নেই কারাগারে, ১০০ জনের জায়গায় বন্দী ২২৬
কারাগারের দেয়াল বন্দীদের আটকে রাখে, কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত ভিড় কেড়ে নেয় স্বস্তির শেষটুকুও। যেখানে থাকার কথা বিচারপ্রক্রিয়ার অপেক্ষা, সেখানে এখন ঠাঁই পাওয়াই যেন এক নীরব সংগ্রাম। ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি মানুষের ভারে কারাগারগুলো আজ শুধু বন্দিত্বের নয়, হয়ে উঠেছে মানবিক সংকটেরও এক নির্মম প্রতিচ্ছবি।
এল নিনোর ছায়ায় এবার কি নরম হবে শীতের কামড়?
শরতের আকাশে সাদা মেঘের ভেলা, ভোরের ঘাসে শিশির আর বাতাসে হিমেল পরশ—বাংলার ঋতুচক্রে শীতের আগমনী বার্তা সাধারণত এমনই। কিন্তু এবার যেন সেই চেনা ছন্দে খানিকটা ভাটা পড়েছে। শরৎ পেরিয়ে হেমন্তের দরজায় কড়া নাড়লেও দিনের গরম পুরোপুরি বিদায় নেয়নি। কোথাও রোদের তেজ, কোথাও ভোরের হালকা কুয়াশা—ঋতুর পালাবদল যেন নিজের স্বাভাবিক গতিপথ থেকে খানিকটা সরে গেছে।
একটি যুগের শেষ রাত, মনুমেন্টালে আজ মেসিকে বিদায়ের বিষণ্ন ক্ষণ
কিছু বিদায় কেবল বিদায় নয়—একটি যুগের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া। কিছু রাত কেবল রাত নয়—স্মৃতি, আবেগ আর অশ্রুর দীর্ঘ এক মহাকাব্যের শেষ পৃষ্ঠা। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আজ তেমনই এক রাত নামছে। এস্তাদিও মনুমেন্তালের ঘাসে শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে নামবেন লিওনেল আন্দ্রেস মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রের মহড়া, তারপর খুন: কিশোর গ্যাংয়ের নতুন রূপে বাড়ছে উদ্বেগ
দিনে গড়ে দশের বেশি হত্যা মামলা, প্রতিদিন প্রায় ৬০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমকে দল গঠন, প্রচার ও ভীতি ছড়ানোর হাতিয়ার বানাচ্ছে অপ্রাপ্তবয়স্ক অপরাধী চক্র।
মামলার জট কমছে, নাকি শুধু ফাইল সরছে?
আদালতের বারান্দায় জমে থাকা ফাইল যেন সময়ের স্তরে স্তরে চাপা পড়ে থাকা মানুষের অপেক্ষা। একটি মামলার সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবার, কখনো একটি সম্পত্তি, কখনো স্বাধীনতা কিংবা ন্যায়বিচারের প্রশ্ন। সেই অপেক্ষার ভার কমানোর লক্ষ্যেই ২০২৬ সালে সুপ্রিম কোর্টের দুই বিভাগে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। বছরের প্রথম আট মাসেই আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ১৩৬টি এবং হাইকোর্ট বিভাগে ৮৭ হাজার ৫৯৬টি মামলা। নতুন মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় কমেছে বিচারাধীন মামলার সংখ্যাও। কিন্তু আদালতের দরজায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীর অপেক্ষা কি সত্যিই কমেছে? নাকি পুরোনো ফাইল সরিয়ে সংখ্যার খাতা হালকা হয়েছে? মামলা নিষ্পত্তির এই দ্রুততার আড়ালে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন- বিচার শেষ হচ্ছে, নাকি শুধু ফাইলের হিসাব?
ব্যক্তিগত তথ্য পাচার হচ্ছে কী? বগুড়ায় শুধু ফেস ভেরিফিকেশনই নয়, নেয়া হয় পাসপোর্টের ছবিও
পাঁচ থেকে সাত হাজার টাকা পাওয়ার কথা ছিল হাসেন আলীর। টাকার প্রয়োজনও ছিল তার। স্ত্রী আমেনা বেগম ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তাদের। পাসপোর্টও করেছিলেন স্বামী-স্ত্রী দুজন। কিন্তু অর্থের অভাবে শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি।
পর্দা উঠল ফিফা আসিয়ান কাপের, কাল মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ
নতুন নাম, নতুন মঞ্চ, নতুন স্বপ্ন। ফুটবল মানচিত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে আজ যেন উঠল নতুন এক সূর্য। ২৪ সেপ্টেম্বর হংকংয়ের মং কক স্টেডিয়ামে লাওস ও ব্রুনাই দারুসসালামের লড়াই দিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াল ফিফা আসিয়ান কাপ। আর সেই নতুন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ। কালই জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিষেক হবে লাল-সবুজের।
বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের ডেকে নেওয়া হয় ফেস ভেরিফিকেশন, পাচার করা হচ্ছে কী তথ্য?
নির্জন এলাকা। চারপাশে বাঁশবাগান ও নানা ধরনের গাছপালা। সেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে। পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার দূরে করতোয়া নদী। দক্ষিণে আধা কিলোমিটার দূরে একটি গ্রাম, আর উত্তরে প্রায় এক কিলোমিটার দূরে আরেকটি গ্রাম। মাঝখানে কৃষিজমির দিকে যাওয়া একটি নির্জন পথ।
আইনে ১৮০ দিন, বিচারে বছর পেরোয়- বিলম্বের জবাবদিহি কোথায়?
আইনে সময়সীমা ১৮০ কার্যদিবস। বাস্তবে একটি নারী ও শিশু নির্যাতন মামলার বিচার শেষ হতে লাগছে গড়ে প্রায় ৩ বছর ৭ মাস—প্রায় ১ হাজার ৩৭০ দিন। অর্থাৎ আইনে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে সাত গুণ। প্রতিটি মামলায় গড়ে ২২ বার শুনানির তারিখ পড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের ৩২ জেলার ৪৬টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪ হাজার ৪০টি মামলা বিশ্লেষণ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণায় এসব মামলায় সাজা হওয়ার হারও মাত্র ৩ শতাংশ বলে জানানো হয়েছে।
তেলের আগুনে বাজার গরম, লোডশেডিংয়ে রাত, চাপে জনজীবন বেহাল
এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে হিসাবের খাতা—কিন্তু হিসাব আর মিলছে না। বাজারে ঢুকলেই যেন নতুন নতুন দামের ধাক্কা। চাল, ডিম, দুধ, আটা, ময়দা, সবজি—নিত্যদিনের খাবারের তালিকাই এখন সংসারের বাজেটকে টেনে নিচ্ছে নিচের দিকে। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি তেলের নতুন আগুন। আর সেই আগুনের তাপে শুধু পাম্প নয়, উত্তপ্ত হয়ে উঠছে পরিবহন, উৎপাদন, বাজার ও মানুষের জীবনযাত্রার খরচ।