লাইফস্টাইল
জলের গুরুত্বকে উপজীব্য করে গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের মণ্ডপ
জল—জীবনের উৎস, সৃষ্টির আদি উপাদান এবং পবিত্রতার প্রতীক। এই জলের গুরুত্ব, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং জীবনের ধারাবাহিকতাকে কেন্দ্র করেই এবারের দুর্গাপূজার মণ্ডপ সাজাচ্ছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। শারদোৎসব ১৪৩৩ উপলক্ষে তাদের এবারের প্রতিপাদ্য ‘জলজ’—অর্থাৎ জল থেকে যার জন্ম। ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক ভাবনা ও পরিবেশসচেতনতাকে একসূত্রে গেঁথে মণ্ডপের নকশায় তুলে ধরা হচ্ছে জলের বহুমাত্রিক তাৎপর্য।
আজ আন্তর্জাতিক কফি দিবস: এক কাপ কফিতে উদযাপনের উষ্ণতা
আজ ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কফিকে ঘিরে প্রতিবছর এ দিনটি পালিত হয়। কফির উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও ভোক্তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, উৎপাদক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার অবদানকে স্বীকৃতি জানানোই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
আজ মানুষকে ভালোবাসার দিন
ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমায়, সম্পর্ককে করে আরও দৃঢ়। পরিবার, বন্ধু কিংবা অপরিচিত—সব মানুষের প্রতি আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতার গুরুত্ব মনে করিয়ে দিতে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর পালিত হয় মানুষকে ভালোবাসার দিন।
আজ বিশ্ব হার্ট দিবস
মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হৃদযন্ত্র। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দিন দিন বাড়ছে হৃদরোগের ঝুঁকি। হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এআইয়ের হাতে ভ্রমণ পরিকল্পনা: কতটা ভরসা করবেন, কতটা যাচাই করবেন
রাত ১টা। মাহিনের ফোনে তিনটা ট্যাব খোলা, দুইটা ট্রাভেল গ্রুপ, আর বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে ৮৭টা না-পড়া মেসেজ। আলোচনার বিষয় একটাই, সামনের ছুটিতে কোথায় যাওয়া যায়। একজন বলছে সাজেক, একজন শ্রীমঙ্গল, আরেকজন সন্ধ্যা থেকে একটানা বলে যাচ্ছে ‘সেন্ট মার্টিন ছাড়া কিছু না’, যদিও এখন সেখানে আদৌ যাওয়া যায় কি না, সেটা সে নিজেও জানে না। তিন ঘণ্টা তর্কের পর সিদ্ধান্ত হয়েছে ‘শূন্য’।
জাপানিদের দীর্ঘ জীবনের পেছনে যে অভ্যাসগুলো কাজ করে
বিশ্বে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের উদাহরণ হিসেবে প্রায়ই জাপানের নাম আসে। দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যাও এক লাখ ছাড়িয়েছে। কিন্তু কী কারণে জাপানের মানুষ তুলনামূলকভাবে দীর্ঘ জীবন পান? এর পেছনে একক কোনো কারণ নেই। তাঁদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড, সামাজিক জীবন, স্বাস্থ্যসেবা ও জীবনযাপনের ধরন—সবকিছুর সমন্বিত প্রভাব এতে ভূমিকা রাখে।
রাতে শুয়ে পা নাড়ানোর তাগিদ, অবহেলা নয় অস্থির পা সিনড্রোমের লক্ষণ
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে অস্বস্তি কিছুতেই কমছে না। কখনো জ্বালাপোড়া, কখনো চুলকানি, আবার কখনো মনে হতে পারে পায়ের ভেতর দিয়ে কিছু একটা হামাগুড়ি দিয়ে যাচ্ছে। স্থির হয়ে থাকতে কষ্ট হয়, বারবার পা নাড়াতে ইচ্ছা করে। পা নড়াচড়া করলে কিছুটা স্বস্তিও মেলে। এমনটা নিয়মিত হলে বিষয়টি অবহেলা না করাই ভালো। কারণ এসব অস্থির পা সিনড্রোমের লক্ষণ হতে পারে।
আজ সিঙ্গেল দিবস, একা থাকাকে উদযাপনের দিন
আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। যারা সঙ্গীহীন বা অবিবাহিত, তাদের জন্য দিনটি একা থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া ও নিজের মতো করে সময় কাটানোর উপলক্ষ হিসেবে পালন করা হয়। একা থাকা মানেই মন খারাপ বা অপূর্ণতা—এমন ধারণার বাইরে এসে নিজের জীবন, পছন্দ ও ভবিষ্যৎ নিয়ে ভাবার দিন হিসেবেও অনেকে সিঙ্গেল দিবসকে দেখেন।
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
সংসার মানেই শুধু ঘর-সংসারের দায়িত্ব, ব্যস্ততা আর প্রতিদিনের হিসাব-নিকাশ নয়। এর ভেতরে থাকে ভালোবাসা, অভিমান, যত্ন, ত্যাগ আর পাশাপাশি পথচলার অসংখ্য গল্প। সেই গল্পে একজন স্ত্রীর অবদান অনেক সময় এতটাই স্বাভাবিক হয়ে যায় যে, আলাদা করে তার প্রশংসা করা কিংবা কৃতজ্ঞতা জানানো হয়ে ওঠে না।
বিয়ের আগে বর-কনের যেসব স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ
বিয়ের আগে বর-কনের প্রস্তুতির তালিকায় পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে নানা আয়োজন থাকে। তবে এসবের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আগে থেকেই ধারণা নেওয়াও গুরুত্বপূর্ণ। বিয়ের আগে কিছু প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিলে অজানা রোগ শনাক্ত করা, সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানা এবং ভবিষ্যৎ পরিবার পরিকল্পনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে।