শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও একজনের ছাড়ার গুঞ্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আরও একজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
দেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী। আগামী ২ ও ৩ ডিসেম্বর এই পরীক্ষা হবে। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাচ্ছে এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরা
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের এক মাসের মধ্যে অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন।
এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
এইচএসসি ফলাফল: পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে মেয়েদের পেছনে ফেলেছেন ছেলেরা। প্রকাশিত ফল অনুযায়ী, এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি, শতভাগ পাস ১৩৯টিতে
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
এবার এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থীই ফেল
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ ৬ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।