Views Bangladesh Logo

ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

সরকারি ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালনের কর্মসূচি থাকায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের এসব আয়োজনে অংশ নিতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ