Views Bangladesh Logo

এবার এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থীই ফেল

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ ৬ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার উদ্বোধন করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে অনুত্তীর্ণ হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী।

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ