বিজ্ঞান ও প্রযুক্তি
দক্ষিণ কোরিয়ার সাত আর্থিক প্রতিষ্ঠানে এআই হামলা, ফাঁস ৬৫ হাজারের বেশি রেকর্ড
দক্ষিণ কোরিয়ার তিনটি বড় বাণিজ্যিক ব্যাংকসহ সাতটি আর্থিক প্রতিষ্ঠানে প্রায় একই সময়ে, একই ধরনের সাইবার হামলা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে চালানো এসব হামলায় গ্রাহক ও কর্মীদের ৬৫ হাজারের বেশি রেকর্ড ফাঁস হয়েছে।
এআইয়ের দৌড়ে এগোচ্ছে চীন, চাকরি হারানোর দৌড়ে তরুণরা
চীন এখন ভবিষ্যতের দিকে দৌড়াচ্ছে। হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পাশে রোবট, সামনে প্রযুক্তির নতুন সাম্রাজ্য। কিন্তু সেই দৌড়ের ধুলোয় পিছনে পড়ে যাচ্ছে আরেকটি দৃশ্য—বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বের হওয়া তরুণ, কম্পিউটারের সামনে বসে থাকা মাঝারি দক্ষতার প্রোগ্রামার, অনুবাদক, গবেষক, অফিসকর্মী। যন্ত্র শিখছে দ্রুত; মানুষ কাজ হারাচ্ছে আরও দ্রুত—যেটা এখন দৃশ্যমান।
কৃত্রিম বুদ্ধিমত্তা তদারকিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এ খাতের তদারকিতে নতুন ‘এআই ফোর্স’ বা বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন।
‘বাংলাদেশি প্রবাসী’র নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিদেশি গোয়েন্দা সংস্থার গোপন তৎপরতা!
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাকাউন্ট ছিল, নাম—@BanglaExpatSharjah। দেখে মনে হতো, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে থাকা কোনো বাংলাদেশি প্রবাসীর অ্যাকাউন্ট। তবে বাস্তবে এমন কোনো মানুষের অস্তিত্ব ছিল না। পুরো পরিচয়টাই তৈরি করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে।
নাসার আর্টেমিস-২: ৫৩ বছর পর কেন চাঁদে ফিরছে মানুষ?
প্রায় সাড়ে পাঁচ দশক পর আবারও চাঁদের পথে পা বাড়ালো মানুষ। নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারীকে নিয়ে ওরিয়ন মহাকাশযানটি উড়ে গেছে চাঁদের উদ্দেশ্যে। তাদের ১০ দিনের যাত্রা শেষে আবার পৃথিবীতে ফিরে আসার কথা।
পারমাণবিক সিদ্ধান্তে এআই: প্রযুক্তির গতির মুখোমুখি মানবিক বিবেচনাবোধ
প্রখ্যাত বাঙালি কবি শহীদ কাদরীর একটি বিখ্যাত কবিতা আছে ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ নামে। যে কবিতার অনুকরনে গান বানিয়েছেন সংগীতশিল্পী কবির সুমন।
২০২৬ সালে মহাকাশে মহাজাগতিক বিস্ময়, সাক্ষী হবে বাংলাদেশও
নতুন বছর ২০২৬ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বছরের শুরুতেই জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন রোমাঞ্চকর এক সুখবর—এই বছরজুড়ে মহাকাশে ঘটতে যাচ্ছে একের পর এক বিরল ও বিস্ময়কর ঘটনা। সূর্য ও চন্দ্রগ্রহণ, গ্রহের বিরল অবস্থান, উল্কা বৃষ্টি—সব মিলিয়ে ২০২৬ সালকে বলা হচ্ছে মহাজাগতিক বিস্ময়ের এক অনন্য বছর।
বিজ্ঞান, যুদ্ধ, ভূরাজনীতি এবং এক আত্মঘাতী কুঠারের গল্প
প্রদীপের ভেতর ঘুমন্ত দৈত্যকে জাগাবেন না, সে আপনাকে পুরস্কৃত করার বদলে মেরেও ফেলতে পারে! না, এমন কথা আলিফ লায়লার গল্পে বলা হয়নি; কিন্তু মানবজাতি যে ঘুমন্ত দৈত্যকে জাগিয়েছে, তার কাছে প্রদীপের দৈত্যের শক্তি নস্যি।
দেশে ডাটা সংযোগ এবং গুণমান বাড়াতে যেসব নীতিকাঠামো প্রয়োজন
১৭০ মিলিয়ন ব্যবহারকারীকে নিয়ে মোবাইল যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে দেশ। তারপরও গুণমান এবং প্রবেশাধিকারে ডাটা পরিষেবায় অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
তথ্য নির্ভুলতায় বাংলাদেশের চ্যালেঞ্জ ও পরিপ্রেক্ষিত
তথ্য যাচাই আর নীতি নির্ধারণে আইবিএম প্রোগ্রামার জর্জ ফুয়েশেলের কথাটা প্রণিধানযোগ্য- ‘গার্বেজ ইন, গার্বেজ আউট’। মানে যত আবর্জনা বা ভুল তথ্য অন্তর্জ্বালে ভরা হবে, তত ভুল তথ্যই সমাজে ছড়ানো হবে। তথ্য বিশ্লেষণে আর নীতি নির্ধারণের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিথ্যা ও অবিশ্বস্ত তথ্য বিভ্রান্তিকর সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। এতে যে খারাপ নীতিগুলো প্রবর্তিত হয়, তার প্রতিক্রিয়া হতে পারে মারাত্মক। সঠিক তথ্য প্রকাশ করার ক্ষেত্রে উন্নত দেশগুলো কঠিন সিস্টেম তৈরি করেছে; কিন্তু বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। সঠিক তথ্য যাচাই-বাছাই না করেই এখানে তথ্য প্রকাশ করে দেয়ার প্রবণতা আছে। তথ্য সংগ্রহের একেবারে শুরু থেকেই এটা চলছে। ফলে এই গরমিল জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলেছে। এই অসংগতির প্রভাব পড়েছে অর্থনৈতিক পরিকল্পনা থেকে শিক্ষাগত নীতি পর্যন্ত।