Views Bangladesh Logo
author image

বিশেষ প্রতিনিধি

  • থেকে

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক রদবদল: প্রশাসনে কঠোর বার্তা
জনপ্রশাসনে চুক্তিভিত্তিক রদবদল: প্রশাসনে কঠোর বার্তা

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক রদবদল: প্রশাসনে কঠোর বার্তা

জনপ্রশাসনের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। তাঁর জায়গায় স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

অবৈধ ভিওআইপি: গ্রামীণফোনকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা, ১৮৪ সিম জব্দ
অবৈধ ভিওআইপি: গ্রামীণফোনকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা,  ১৮৪ সিম জব্দ

অবৈধ ভিওআইপি: গ্রামীণফোনকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা, ১৮৪ সিম জব্দ

অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত সংযোগ শনাক্ত হওয়ায় গ্রামীণফোনকে ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নোটিশ পাওয়ার পর অপারেটরটিকে ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে তার প্রমাণ কমিশনে জমা দিতে হবে; ব্যর্থ হলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী হাসান রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মালেতে বাংলাদেশ হাইকমিশন এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

নিয়োগ মিলেছে, বেতন নয়: ২৭তম বিসিএসের বঞ্চিত কর্মকর্তাদের ছয় মাসের অপেক্ষা
নিয়োগ মিলেছে, বেতন নয়: ২৭তম বিসিএসের বঞ্চিত কর্মকর্তাদের ছয় মাসের অপেক্ষা

নিয়োগ মিলেছে, বেতন নয়: ২৭তম বিসিএসের বঞ্চিত কর্মকর্তাদের ছয় মাসের অপেক্ষা

দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে চাকরি পেয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় চাকরিতে যোগদানের সুযোগও মিলেছে। কিন্তু দায়িত্ব গ্রহণের পরও মাসের পর মাস বেতন পাচ্ছেন না ২৭তম বিসিএসের বঞ্চিত কর্মকর্তাদের একটি বড় অংশ। ফলে আদালতের রায়ে চাকরি পাওয়ার আনন্দ অনেকের কাছেই ম্লান হয়ে গেছে আর্থিক অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার কারণে।

দু’দিনের খেলা মিস করলেন গ্রাহকরা, বড় অংক ঢুকল গ্রামীণফোনের অ্যাকাউন্টে
দু’দিনের খেলা মিস করলেন গ্রাহকরা, বড় অংক ঢুকল গ্রামীণফোনের অ্যাকাউন্টে

দু’দিনের খেলা মিস করলেন গ্রাহকরা, বড় অংক ঢুকল গ্রামীণফোনের অ্যাকাউন্টে

উদ্বোধনী অনুষ্ঠানসহ দু’দিনের বিশ্বকাপ ম্যাচ মিস করলেন গ্রামীণফোনের ফিফা ওয়ার্ল্ডকাপ পাস ক্রেতারা। তবে বড় অংকে সমৃদ্ধ হয়েছে হয়েছে গ্রামীণফোনের অ্যাকাউন্ট। সাবসক্রিশন ফি দিয়েও খেলা শুরুর সঙ্গে সঙ্গেই একটি মেসেজ ছাড়া ডিভাইসের পর্দায় আর কিছুই দেখছিলেন না। আবার সেই মেসেজেও গ্রামীণফোন কোন দুঃখ প্রকাশ কিংবা কারিগরী ত্রুটির কথা বলেনি। উল্টো মেসেজে দায়ী করা হয়েছে গ্রাহকদেরই। মেসেজে লেখা ছিল, ‘ডিভাইস লিমিট ‍রিচড)।”অর্থাৎ, যদি কোন গ্রাহক সাবসক্রিপশন ফি দেওয়ার পরও সার্ভিস না পাওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন তাহলে গ্রামীণফোন কর্তৃপক্ষের সহজ উত্তর হবে, ”এই গ্রাহক একটি প্যাকেজজের আওতায় কয়েকটি ডিভাইস কানেক্ট করার কারনে ‘ডিভাইস লিমিট রিচড’ নোটিফিকেশন এসেছে।”

ঢাকায় গ্রাহকের কাছে ‘ভুতুড়ে বিল’ পাঠাচ্ছে উবার
ঢাকায় গ্রাহকের কাছে ‘ভুতুড়ে বিল’ পাঠাচ্ছে উবার

ঢাকায় গ্রাহকের কাছে ‘ভুতুড়ে বিল’ পাঠাচ্ছে উবার

গ্রাহকদের কাছে ভুয়া বিল পাঠাচ্ছে উবার। প্রায় পাঁচ-ছয় মাস আগের কোন ট্রিপের যাত্রার বিল বাকি দেখিয়ে ভুতুড়ে বিল পাঠাচ্ছে উবার। এই বিলের বিষয়ে গ্রাহক অভিযোগের কোন ধরনের প্রতিকারে অপরাগতা প্রকাশ করছে উবার। ফলে ঢাকা ব্যবহারকারীরা উবারের ভুতুড়ে বিলের কাছে জিম্মি হয়ে পড়ছেন। এমনিতেই ঢাকায় উবারের সেবার মান নিয়ে ভীষণ অসন্তষ্ট গ্রাহকরা। গ্রাহক সেবা কেন্দ্র না থাকা, অ্যাপে গ্রাহকদের অভিযোগের প্রতিকারের সহজ সুযোগ না থাকা, সব তথ্য চালকের কাছে উন্মুক্ত রেখে গ্রাহকদের ভোগান্তিতে ফেলা এবং প্রায়ই যাত্রা শুরু ও যাত্রা শেষে প্রদর্শিত ভাড়ায় বিশাল তারতম্য নিয়ে গ্রাহকদের ব্যাপক অভিযোগ আগে থেকেই ছিল। এবার ভুয়া কিংবা ভুতুড়ে বিল সেই অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে।

...