সমসাময়িক
৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব
জনপ্রশাসনে সাতজন সচিবের দপ্তর বদল করেছে সরকার। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। এ লক্ষ্যে আইনের বিভিন্ন ধারা সংশোধন ও সংযোজনের জন্য ১২ দফা সুপারিশ করেছে সংগঠনটি।
পদত্যাগের নির্দেশের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও একে ‘গুজব’ বলেছেন ইশরাক।
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন
ঢাকার আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দারিদ্র্য বিমোচনে সমন্বিত উদ্যোগের আহ্বান এডাবের
বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। সভায় বক্তারা বলেছেন, কর্মসংস্থানের অভাব, উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক সংঘাতের প্রভাবে দেশে দারিদ্র্য বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্যে অবদানে উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা
জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও নানামুখী পরিবেশগত সংকট মোকাবিলা করে কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক নেতৃত্বে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ২৫ গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইল ঢাকা
মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ।