মহানগর
মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা গেছে। তবে অস্ত্রটির ধরন নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
অফিসার্স ক্লাবে থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিষেধাজ্ঞার প্রতিবাদে জবি'র ভিসি ভবনের পাশেই গরু জবাই
ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তির প্রতিবাদে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনের পাশেই গরু জবাই করল শিক্ষার্থীরা।
ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক
রাজধানীর মোহাম্মদপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক।
সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে স্থান পেলো বেগম রোকেয়া-জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি, বাদ সঞ্জীব চৌধুরী
রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি।
ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, এএসআই প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
চকবাজারে গোডাউনে ভয়াবহ আগুন: ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে সোমবার বিকেলে লাগা ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা-ভাঙচুর
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির চেষ্টা, প্রতিবাদে শতকণ্ঠে রবীন্দ্রসংগীত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনার প্রতিবাদে সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।