মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী আটক
মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তিনি সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তসলিম চৌধুরীকে কোন মামলায়, কোথা থেকে এবং কী অভিযোগে আটক করা হয়েছে—তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মতামত দিন