Views Bangladesh Logo

রাজধানীতে ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রিয়াল মাদ্রিদ’

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে আয়োজিত ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা জিতেছে ‘রিয়াল মাদ্রিদ’। ফাইনালে ‘ম্যানচেস্টার ইউনাইটেড’কে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

১৯৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ গোলশূন্য থাকায় পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। সেখানে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ‘রিয়াল মাদ্রিদ’।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ‘রিয়াল মাদ্রিদ’র কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন তিনি।

এ ছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ‘আর্সেনাল’র মাশফিক ও ‘চেলসি’র সোহেল জামান। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ‘ম্যানচেস্টার ইউনাইটেড’র অপু এবং সেরা মিডফিল্ডার হয়েছেন একই দলের মতিউর।

টুর্নামেন্টে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর নাম অনুকরণে আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদসহ মোট ছয়টি দল অংশ নেয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ