ফিফা ২০২৬ দল
বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ জানালেন আলিসন ও ক্যাসেমিরো
মাঠের ফুটবলে জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের পর বাংলাদেশি সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিল দলের ফুটবলাররা। সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ (নকআউট পর্ব) নিশ্চিত করে সেলেসাওরা।
কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত পানামা
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আবারও নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পানামা। মধ্য আমেরিকার এই দলটি গত কয়েক বছরে ধারাবাহিক উন্নতির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার মানসিকতা এবং দলীয় সংহতির কারণে পানামা এখন আর ছোট দল হিসেবে অবহেলিত নয়। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে পানামার অবস্থান ৪৫তম। যদিও বিশ্বকাপ জয়ের দৌড়ে তারা ফেবারিট নয়, তবুও কঠিন প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্য তাদের রয়েছে। এবারের বিশ্বকাপে তাদের মূল লক্ষ্য হবে গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকা।
হার না মানা মানসিকতায় মাঠে নামবে ঘানা
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আবারও আফ্রিকার অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে মাঠে নামছে ঘানা। আফ্রিকান ফুটবলের ইতিহাসে ঘানা সবসময়ই লড়াকু মানসিকতা, গতি এবং শারীরিক সক্ষমতার জন্য পরিচিত। বিশ্ব ফুটবলে তারা বহুবার নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে এবং বড় দলগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে ঘানার ফুটবলারদের সফলতা জাতীয় দলকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ঘানার অবস্থান ৬৪তম। যদিও র্যাংকিংয়ে তারা খুব ওপরে নেই, তবুও বড় টুর্নামেন্টে চমক দেখানোর ক্ষমতা ঘানাকে সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিচিত করে রেখেছে। এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য হবে নকআউট পর্বে জায়গা করে নেওয়া এবং আফ্রিকান ফুটবলের শক্তি আবারও বিশ্বমঞ্চে তুলে ধরা।
ধারাবাহিক পারফরম্যান্সে এবার বিশ্বজয়ের লক্ষ্য ক্রোয়েশিয়ার
এবারের বিশ্বকাপে ইউরোপের অন্যতম শক্তিশালী ও কৌশলী দল হিসেবে মাঠে নামছে ক্রোয়েশিয়া। ছোট দেশ হলেও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অসাধারণ সাফল্যের মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছে তারা। গত এক দশকে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রোয়েশিয়া বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানিত দলে পরিণত হয়েছে। বিশেষ করে বড় টুর্নামেন্টে চাপ সামলে লড়াই করার মানসিকতা তাদের আলাদা পরিচিতি দিয়েছে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ক্রোয়েশিয়ার অবস্থান ১১তম। ২০১৮ সালে রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জনের পর এবার তাদের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করা।
শিরোপার চোখ ইংল্যান্ডের
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী এই দলটি দীর্ঘদিন ধরেই বিশ্ব ফুটবলের শক্তিশালী দেশগুলোর একটি। আধুনিক, গতিময় এবং আক্রমণাত্মক ফুটবলের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড নতুন করে নিজেদের শক্তি প্রমাণ করেছে। ইউরোপের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এবং বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতি দলটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থ। ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারের আসরে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।
ল্যাটিন ঐতিহ্যের আক্রমণাত্বক ফুটবলে কলম্বিয়া যেতে পারে বহুদূর
দক্ষিণ আমেরিকার ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার পর যে দলগুলো ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে, তাদের মধ্যে অন্যতম কলম্বিয়া। গত এক দশকে দলটি গতি, টেকনিক ও আক্রমণভিত্তিক ফুটবলের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছে। প্রতিভাবান ফুটবলার তৈরিতে বরাবরই সমৃদ্ধ কলম্বিয়া এবারও ফিফা বিশ্বকাপ-২০২৬-এ বড় কিছু করার স্বপ্ন দেখছে। অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে গড়া বর্তমান দলটি আত্মবিশ্বাসী এবং কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও লড়াই করার সামর্থ্য রাখে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে কলম্বিয়া ১৪তম স্থানে আছে।
নতুন ইতিহাস গড়ার স্বপ্নে উজবেকিস্তান
এশিয়ার উদীয়মান ফুটবল শক্তিগুলোর মধ্যে উজবেকিস্তান এখন আলোচিত নাম। গত কয়েক বছরে ধারাবাহিক উন্নতি, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং তরুণ প্রতিভার উত্থানের মাধ্যমে দলটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। দীর্ঘদিন ধরে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই চালিয়ে যাওয়া উজবেকিস্তান এবার প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে। কঠিন বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ৫০তম।
নতুন স্বপ্ন নিয়ে বিশ্ব বিশ্বমঞ্চে গণপ্রজাতন্ত্রী কঙ্গো
আফ্রিকান ফুটবলের উদীয়মান শক্তিগুলোর মধ্যে গণপ্রজাতন্ত্রী কঙ্গো ধীরে ধীরে নিজেদের আলাদা পরিচয় তৈরি করছে। শক্তিশালী শারীরিক সক্ষমতা, দ্রুতগতির ফুটবল এবং আক্রমণাত্মক মানসিকতার কারণে দলটি বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে বেশ আলোচিত। দীর্ঘদিন পর আবারও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কঙ্গো। আফ্রিকান অঞ্চলের কঠিন বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়াই তাদের বড় আত্মবিশ্বাস। ফিফা র্যাকিংয়ে দলটিবর্তমানে ৪৬তম অবস্থানে আছে।
তারকায় ভরা পর্তুগাল: শিরোপারই একমাত্র লক্ষ্য
বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও তারকাসমৃদ্ধ দল পর্তুগাল আবারও বিশ্বমঞ্চে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে। প্রযুক্তিনির্ভর ফুটবল, দ্রুতগতির আক্রমণ এবং উচ্চমানের টেকনিক্যাল দক্ষতার জন্য দলটি বিশ্ব ফুটবলে বিশেষভাবে পরিচিত। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচের মধ্যেই অবস্থান করছে পর্তুগাল, যা তাদের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দুর্দান্ত মিশেলে গড়া দলটি এবারও অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে।
লড়াকু মানসিকতায় চমক দেখাতে প্রস্তুত জর্ডান
এশিয়ান ফুটবলের উদীয়মান দল জর্ডানবিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়ে এবার মাঠে নামছে। দলটি মূলত তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দলীয় সমন্বয় এবং লড়াকু মানসিকতার জন্য পরিচিত। আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো পরাশক্তি না হলেও সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক উন্নতির মাধ্যমে জর্ডান নিজেদের অবস্থান শক্ত করেছে। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে দলটি ৬৩তম স্থানে অবস্থান করছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া স্কোয়াড নিয়ে তারা এবার বিশ্বকাপে চমক দেখানোর প্রত্যাশা করছে।