ইভেন্টস
৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার
খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন-আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হিসেবে বছরের ছয় মাস চাল দেবে সরকার। এ ছাড়া এক কোটি ১৫ লাখ পরিবারের জন্য ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি করা হবে।
বিমান ও পর্যটন খাতে ১,৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও পর্যটননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
নারী কর্মীদের জন্য ‘পিঙ্ক বাস’
নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক ও ব্যবস্থাপনায় বিশেষ 'পিঙ্ক বাস সার্ভিস' চালু করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভূমিকম্প মোকাবিলায় আধুনিক উদ্ধার সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাস ও জানমাল রক্ষায় আধুনিক উদ্ধার সরঞ্জাম সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে এ-সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নারী ও শিশু খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক: খুশি কবির
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির।
রাজশাহী-কক্সবাজারসহ ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
বাংলাদেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করা এবং আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দেশের চারটি বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘাটতির দুই-তৃতীয়াংশ মেটাবে বিদেশি ঋণ
নতুন অর্থবছরে আয়-ব্যয়ের ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে ঋণ বাড়ানোর লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে পরিকল্পনা ধরে তিনি বাজেট সাজিয়েছেন, তাতে নিট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে গত অর্থবছরে পাওয়া নিট বিদেশি ঋণের প্রায় দ্বিগুণ।
সোনার গয়না কিনলে খরচ কমবে
দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। এক বছরের বেশি সময় ধরে সোনার দাম বাড়তি থাকার এই প্রেক্ষাপটে বাজেটে নতুন উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী।
নির্বাচন কমিশন সচিবালয়ে ৪,৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
মেট্রোয় চড়তে ভ্যাট দিতে হবে না আরও ২ বছর
মেট্রোরেলে চড়ার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
