Views Bangladesh Logo

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন-আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হিসেবে বছরের ছয় মাস চাল দেবে সরকার। এ ছাড়া এক কোটি ১৫ লাখ পরিবারের জন্য ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ২০২৭ অর্থবছরে ২০ দশমিক ৫০ লাখ মেট্রিক টনে উন্নীত করার কথা বলা হয়েছে। খাদ্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে ৬০টি খাদ্যপণ্যের ওপর উৎসে কর কমানো হয়েছে।

বাজেটে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬৭৫ কোটি টাকা। এ ছাড়া পার্বত্য জেলাগুলোয় পুনর্বাসন কর্মসূচির আওতায় দারিদ্র্য ও অতিদারিদ্র্যে থাকা ৬০ হাজার পরিবার এবং ৮৫টি প্রতিষ্ঠানকে ৪৪৮ কোটি টাকার খাদ্য ও নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ