Views Bangladesh Logo

নির্বাচন কমিশন সচিবালয়ে ৪,৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট নথি অনুযায়ী, এই অর্থ স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচন আয়োজন ও নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে ব্যয় করা হবে।

এছাড়া বরাদ্দকৃত অর্থ থেকে—জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ,
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন, বিদেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

বাজেটে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই)’ প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করতে প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা অবকাঠামো ও সেন্সর সিস্টেম স্থাপনেও এই বরাদ্দের একটি অংশ ব্যয় করা হবে।

সরকারের মতে, নির্বাচন ব্যবস্থার আধুনিকায়ন, ভোটার সেবা সম্প্রসারণ এবং এনআইডি ডাটাবেজের সাইবার নিরাপত্তা জোরদার করাই এ বরাদ্দের প্রধান লক্ষ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ