Views Bangladesh Logo

নারী কর্মীদের জন্য ‘পিঙ্ক বাস’

নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক ও ব্যবস্থাপনায় বিশেষ 'পিঙ্ক বাস সার্ভিস' চালু করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকার 'শূন্য সহনশীলতা' নীতি কার্যকর করবে। পিঙ্ক বাস চালু হলে নারী কর্মজীবী ও শ্রমিকদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, 'করব কাজ, গড়ব দেশ' নীতির ভিত্তিতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানব্যবস্থা গড়ে তোলা হবে।

শ্রমিকদের আইনি সুরক্ষা বাড়াতে সরকার ইতিমধ্যে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬' জারি করেছে। এ ছাড়া দেশ থেকে শিশুশ্রম বন্ধের লক্ষ্যে 'জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০'-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ