Views Bangladesh Logo

সোনার গয়না কিনলে খরচ কমবে

দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। এক বছরের বেশি সময় ধরে সোনার দাম বাড়তি থাকার এই প্রেক্ষাপটে বাজেটে নতুন উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাব অনুসারে, সোনার গয়নায় প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। নতুন প্রস্তাবের ফলে ভ্যাট বসবে আড়াই হাজার টাকা, যেখানে আগে ভ্যাটের পরিমাণ ছিল ১০ হাজার টাকার বেশি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ