Views Bangladesh Logo

জাতীয় সংসদ নির্বাচন

গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?
গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?

নিবন্ধ

গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিস্তার লাভ করছে গুজব ও অপতথ্য। মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াও এখন এক ধরনের ‘তথ্যযুদ্ধের’ ময়দান। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, নকল ফটোকার্ড; সব মিলিয়ে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার এক ভয়ংকর বাস্তবতা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, এই গুজব কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনের ওপর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা

৩০০ নির্বাচনী আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা

ফেনী জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ -বিএনপি প্রায় সমান। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমন চিত্রই দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে ফেনীর ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক ফেনী জেলার ৩টি নির্বাচনী আসনের চিত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা

৩০০ নির্বাচনী আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা

চাঁদপুর জেলা ভোটের মাঠে আওয়ামী লীগ ও বিএনপির শক্তিমত্তা প্রায় সমান। বিগত নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) ফলাফল থেকে তেমনটাই দেখা গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এবার নতুন করে ভোটের হিসাব করছে জেলাবাসী। এক নজরে দেখে নেয়া যাক চাঁদপুর জেলার ৫টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

জাতীয় নির্বাচন

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার প্রকাশ করা হয়।

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি

জাতীয় নির্বাচন

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে স্বাধীন ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল
নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

রাজনীতি

নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে গণতন্ত্রের উন্নতির পথে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, ফলে নির্বাচনের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে।

আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন: ইসি সানাউল্লাহ
আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন: ইসি সানাউল্লাহ

জাতীয় নির্বাচন

আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। তিনি জানান, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দেয় জামায়াত: মির্জা ফখরুল
ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দেয় জামায়াত: মির্জা ফখরুল

রাজনীতি

ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দেয় জামায়াত: মির্জা ফখরুল

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে৷ ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।’

‘পেশি শক্তি নেই, অনশনই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা’
‘পেশি শক্তি নেই, অনশনই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা’

প্রতিবেদন

‘পেশি শক্তি নেই, অনশনই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা’

চোখের নিচে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ, নেই স্বাভাবিকভাবে কথা বলার শক্তি, চলছে স্যালাইন। এমন অবস্থায় নির্বাচন ভবনের সামনে খোলা আকাশের নিচে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে নিবন্ধন না পাওয়া আমজনতার দলের সাধারণ সম্পাদক বগুড়ার সন্তান তারেক রহমানকে। ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বলছিলেন, ‘আমাদের পেশী শক্তি নাই। এজন্য আমাদের দলকে অন্যায়ভাবে নিবন্ধন দেয়নি ইসি। তাই এখানে বসেই আমৃত্যু এই অন্যায়ের প্রতিবাদ করে যেতে চাই।’

নির্বাচন কেমন হবে সরকারকে কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে
নির্বাচন কেমন হবে সরকারকে কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে

দেশ ও রাজনীতি

নির্বাচন কেমন হবে সরকারকে কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহোৎসবের নির্বাচন, যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম।’ গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আবারও নিজের এই দৃঢ় অবস্থান ঘোষণা করেন।

ট্রেন্ডিং ভিউজ