Views Bangladesh Logo

জাতীয় নির্বাচন

গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?
গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?

নিবন্ধ

গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিস্তার লাভ করছে গুজব ও অপতথ্য। মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াও এখন এক ধরনের ‘তথ্যযুদ্ধের’ ময়দান। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, নকল ফটোকার্ড; সব মিলিয়ে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার এক ভয়ংকর বাস্তবতা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, এই গুজব কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনের ওপর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা

৩০০ নির্বাচনী আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনী জেলা

ফেনী জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ -বিএনপি প্রায় সমান। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমন চিত্রই দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে ফেনীর ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক ফেনী জেলার ৩টি নির্বাচনী আসনের চিত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা

৩০০ নির্বাচনী আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চাঁদপুর জেলা

চাঁদপুর জেলা ভোটের মাঠে আওয়ামী লীগ ও বিএনপির শক্তিমত্তা প্রায় সমান। বিগত নির্বাচনগুলোর (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) ফলাফল থেকে তেমনটাই দেখা গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এবার নতুন করে ভোটের হিসাব করছে জেলাবাসী। এক নজরে দেখে নেয়া যাক চাঁদপুর জেলার ৫টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

জাতীয় নির্বাচন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকেও কয়েকশ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম মনিটর করবেন।

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি
পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি

জাতীয় নির্বাচন

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে স্বাধীন ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিআর পদ্ধতি কার্যকর করতে আগে দরকার প্রশাসনিক সংস্কার
পিআর পদ্ধতি কার্যকর করতে আগে দরকার প্রশাসনিক সংস্কার

রাজনীতি ও জনপ্রশাসন

পিআর পদ্ধতি কার্যকর করতে আগে দরকার প্রশাসনিক সংস্কার

বাংলাদেশে পিআর পদ্ধতি প্রয়োগের পূর্বে আমরা জেনে নিই সুইডিশ রাজনীতির বৈশিষ্ট্য। সুইডিশ রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর নিয়ম ও অভ্যন্তরীণ গণতন্ত্র মেনে চলে।

ঐকমত্য তৈরি না হলে সংস্কার বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে
ঐকমত্য তৈরি না হলে সংস্কার বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে

দেশ ও রাজনীতি

ঐকমত্য তৈরি না হলে সংস্কার বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার একটি কঠিন সময়ে ক্ষমতা গ্রহণ করেছিল। তবে তাদের প্রতি একনিষ্ঠ সমর্থন জানিয়েছে ছাত্র-জনতা ও প্রধান রাজনৈতিক দলগুলো। এই সরকারের কাছ থেকে জনগণের প্রত্যাশার মাত্রা অনেক উচ্চ ছিল, যা পূরণ করা স্বভাবতই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। প্রশাসনে কিছুটা অদক্ষতা ও দুর্বলতা দেখা গেলেও, মূলত আগের সরকারের ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোকে পঙ্গু করে রেখে যাওয়ার প্রবণতার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম হতে পারেনি।

ট্রাম্প-কমলার ভোটের লড়াই ও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ
ট্রাম্প-কমলার ভোটের লড়াই ও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ

কূটনীতি

ট্রাম্প-কমলার ভোটের লড়াই ও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ

এখন প্রশ্ন হচ্ছে যদি ট্রাম্প জিতে যায়, তাহলে কী হবে? নিশ্চিতভাবে ট্রাম্প তার পুরোনো নীতিতে ফিরে যাবেন। আসলে নিজের প্রথম মেয়াদের ৪ বছরে ট্রাম্প যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, বরং স্থিতিশীলতা এবং আস্থার সম্পর্কোন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার নতুন কূটনীতি গ্রহণ করেছিলেন। ট্রাম্পের নীতি তার পূর্বসূরি রিপাবলিকানদের থেকেও পৃথক ছিল। এ কারণে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের অনেকেই ট্রাম্পকে ‘রিপাবিলিক্যান প্রেসিডেন্ট’ না বলে যুক্তরাষ্ট্রের একজন স্বতন্ত্র প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। অতএব, বাংলাদেশের ক্ষেত্রেও বাইডেন নীতির বিপরীতেই অবস্থান নেবেন ডোনাল্ড ট্রাম্প?

ঋষি সুনাক কি পারবে আবারও প্রধানমন্ত্রী হতে
ঋষি সুনাক কি পারবে আবারও প্রধানমন্ত্রী হতে

রাজনীতি ও জনপ্রশাসন

ঋষি সুনাক কি পারবে আবারও প্রধানমন্ত্রী হতে

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্রিটেনের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নানা জল্পনা-কল্পনার পর মে মাসের ২২ তারিখ ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচনের এই ঘোষণা দেয়া হয়; কিন্তু হঠাৎ কেন আগাম নির্বাচন চাইছেন ঋষি সুনাক? তবে অনেকের মনে আশা ছিল, জাতীয় নির্বাচন সময় মেনে আগামী শরৎকালে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সুনাক দুই বছর তার দপ্তরে থাকতে পারবেন। সেইসঙ্গে অর্থনৈতিক অগ্রগতির বড় সুযোগ পাবেন সুনাক; কিন্তু সেই প্রত্যাশা অধরাই রয়ে গেল। তবে এটা স্পষ্ট যে সিদ্ধান্তটা অনেকটা যেন ছুরির ফলার ওপর ঝুলেছিল।

ট্রেন্ডিং ভিউজ