Views Bangladesh Logo
author image

জাবি প্রতিনিধি

  • থেকে

জাবিতে র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
জাবিতে র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জাবিতে র‍্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুই ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চলমান, টার্ম ফাইনাল ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

দোকানের মালিকানা নিয়ে জাবি দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯
দোকানের মালিকানা নিয়ে জাবি দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

দোকানের মালিকানা নিয়ে জাবি দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ ঘটনা ঘটে।

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ, সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ, সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ, সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ

দায়িত্ব পালনে সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান পদত্যাগ করেছেন। রোববার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন জিসান।

জুলাই আন্দোলন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
জুলাই আন্দোলন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জুলাই আন্দোলন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর জাকির হোসেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর জাকির হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর জাকির হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাবি মেডিকেল সেন্টারের প্রধান অবরুদ্ধ, ওষুধ কেলেঙ্কারিতে কর্মকর্তা বরখাস্ত
জাবি মেডিকেল সেন্টারের প্রধান অবরুদ্ধ, ওষুধ কেলেঙ্কারিতে কর্মকর্তা বরখাস্ত

জাবি মেডিকেল সেন্টারের প্রধান অবরুদ্ধ, ওষুধ কেলেঙ্কারিতে কর্মকর্তা বরখাস্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারের অনিয়ম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে প্রধান মেডিকেল কর্মকর্তা ড. শামসুর রহমানকে অবরুদ্ধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা। একই দিনে ওষুধের মজুদে গরমিলের অভিযোগে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

...