Views Bangladesh Logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন ফটকে পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্টারের ছবি ছড়িয়ে পড়ে।

পোস্টারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘অবৈধ, অসাংবিধানিক ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলে উল্লেখ করা হয়েছে।

পোস্টারে লেখা হয়েছে, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এ রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। We Don't Care (আমরা তোয়াক্কা করি না)।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ঘটনাটি কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ