জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর জাকির হোসেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদেশে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এ পদের প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করে তার সনদ রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
মতামত দিন