বাংলাদেশ, ভারত
বাংলাদেশ-ভারত সম্পর্কে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে শিল্পকলা সব সময়ই একটি সেতুবন্ধ হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমি মনে করি, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি দৃশ্যমান; যেখানে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে, যা আমাদের দুই দেশের মানুষকে একত্র করে, হৃদয়ের বন্ধন তৈরি করে।’
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত।
চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক শিল্প?
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে শুল্কমুক্ত সুবিধার কারণে এই খাত বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তবে সম্প্রতি ইইউ ও ভারতের মধ্যে ঘোষিত নতুন মুক্তবাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট বিশ্লেষক ও শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি কার্যকর হলে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
পেহেলগাঁও ও তার পর
গত ২২ এপ্রিল ভারতীয় কাশ্মীর এলাকার পেহেলগাঁওয়ের বৈসরণে যে জঙ্গি হানায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে, সে ঘটনা মর্মন্তুদ ও ভয়াবহ, তা নিয়ে নিয়ে ব্যক্তিগত ও সমষ্টিগত শোকবিবরণ আমরা পেয়েছি, তার পুনরাবৃত্তি এখানে দরকার নেই। মানবতার বিরুদ্ধে এ আর এক জঘন্য অপরাধ- এই কথাটাও পুনরাবৃত্তিক্লিষ্ট, কারণ প্যালেস্তাইনে হোক, ইউক্রেনে হোক, ছোট আকার বাংলাদেশে হোক- এ ধরনের অপরাধ হয়েই চলেছে। আমাদের আঘাত, বিস্ময়, ধিক্কার, বিবমিষা- কোনো কিছুর তোয়াক্কা না রেখেই।
সম্প্রদায়গত পরিচয়ে নয় বাঙালি এক হয়েছিল ভাষাগত পরিচয়ে
জাতীয়তাবাদে রাজনীতি থাকে, প্রশ্ন থাকে রাষ্ট্র ভাঙা ও গড়ার। ভাষা রাষ্ট্রকে ছাড়িয়ে যায় এবং ভাষার ভেতর নিহিত থাকে যে সম্ভাবনা, তা একাধারে ব্যাপক ও গভীর, কেবল যে গণতান্ত্রিক তা নয়, সমাজতান্ত্রিকও; কেননা ভাষার পরিচয় শ্রেণিকে অতিক্রম করে চলে যেতে পারে, ক্ষমতা রাখে যাওয়ার। আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন গণতান্ত্রিক ছিল, একাধিক অর্থে। প্রথমত, তা পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর ভেতর সংখ্যাগরিষ্ঠের অর্থাৎ বাংলাভাষীর অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। দ্বিতীয়ত, তা বাঙালিদের এক করতে চেয়েছিল শ্রেণি বা সম্প্রদায়গত পরিচয়ে নয়, ভাষাগত পরিচয়ে। সেখানে তার আকাঙ্ক্ষাটা সমাজতান্ত্রিক।
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: ওয়াহিদউদ্দিন মাহমুদ
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারের বিষয়ে বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
নারীর প্রতি সহিংসতা রোধে আইনের শাসন প্রতিষ্ঠা করুন
নারীর প্রতি সহিংসতা রোধে আইনের শাসন প্রতিষ্ঠা করুন
দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান সমুদ্রদূষণে হুমকিতে মানবজীবন ও জীববৈচিত্র্য
আবর্জনা এবং প্লাস্টিকসহ কঠিন শিল্পবর্জ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত বঙ্গোপসাগর উপকূলবর্তী দক্ষিণ এশিয়ার দেশগুলো, যা উদ্বেগজনক হারে বাড়িয়ে দিচ্ছে পুরো মানবজাতির জন্য হুমকি সমুদ্রদূষণকেই। মাত্রাতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার এবং সমুদ্রে ফেলে দেয়ার বিপদগুলো ক্রমবর্ধমান পরিবেশদূষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ঝুঁকিতে ঠেলে দিচ্ছে দেশগুলোর নাগরিকদের সঙ্গে বিশ্ববাসীকেও। সমুদ্রদূষণ এখন বিশ্বজুড়ে ভূমি এবং জলভাগের বৃহত্তম পরিবেশগত সমস্যা।
