সোনালী ব্যাংক কর্মকর্তাকে হয়রানি: এ ধরনের সাংবাদিকতা নৈতিকতার কোন মাপকাঠিতে পড়ে?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে সোনালী ব্যাংকে কর্মরত এক তরুণীর ভয়ার্ত ও কান্নামাখা চেহারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন তাকে পুলিশি কায়দায় জেরা করছেন। শুধু জেরাই করছেন না, কথার মারপ্যাঁচে তাকে দোষারোপ কিংবা কোনো অভিযোগ স্বীকার করিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যিনি জেরা করছেন, তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত। আর যাকে জেরা করা হচ্ছে, তিনি সোনালী ব্যাংক পিএলসির কোটালীপাড়া উপজেলার ঘাঘর শাখার ক্যাশ অফিসার ফৌজিয়া হক।