‘ডিজিটাল সার্বভৌমত্ব’কে প্রাধান্য দিয়ে নীতিমালা তৈরি করতে হবে
সম্প্রতি ফ্রান্স সরকার সরকারি দপ্তরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জুম কিংবা মাইক্রোসফটের মিট কিংবা এ জাতীয় অন্যান্য ‘অনলাইন ভিডিও কনফারেন্সিং প্লাটফরম’ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্তে বলা হয়, ফ্রান্স ২০২৭ সালের মধ্যেই যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি অন্য কোনো রাষ্ট্রের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার থেকে সেরকারি ও বেসরকারি সব পর্যায় থেকেই সরে আসতে চায়। কারণ হিসেবে তারা বলেছে, ওই প্লাটফরমগুলোতে অসংখ্য সংবেদনশীল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ডাটা যুক্তরাষ্ট্রের সার্ভারে সংরক্ষিত হচ্ছে যা ফ্রান্সের ডিজিটাল সার্বভৌমত্বকে ক্ষুন্ন করছে।
