কোরবানির শিক্ষা : আত্মশুদ্ধি, ত্যাগ ও সামাজিক সম্প্রীতির বার্তা
ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের কেন্দ্রবিন্দু কুরবানী—যা কেবল পশু জবাইয়ের একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির এক অনন্য প্রতীক। কুরবানীর প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের লোভ, হিংসা, অহংকার ও আত্মকেন্দ্রিকতাকে পরিত্যাগ করা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করা।
