অপ্রতিম আর ফিরবে না, ২ হাজার ৩৮ জন শিশু কোথায়!
১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম।
১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম।
একজন শিশু যখন নির্যাতনের শিকার হয়, তখন শুধু তার শরীর বা মনই ক্ষতবিক্ষত হয় না; ক্ষতবিক্ষত হয় রাষ্ট্রের বিবেকও। কিন্তু সেই শিশুই যখন ন্যায়বিচারের আশায় বছরের পর বছর আদালতের সিঁড়ি ভাঙে, একই ঘটনার বর্ণনা বারবার দিতে বাধ্য হয় কিংবা অভিযুক্তের উপস্থিতিতে আতঙ্কে কুঁকড়ে যায়, তখন বিচারব্যবস্থাও অনিচ্ছাকৃতভাবে সেই নির্যাতনেরই অংশ হয়ে ওঠে। বিচার বিলম্বিত হলে শুধু একটি মামলার নিষ্পত্তি পিছিয়ে যায় না, একজন শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসাও বিলম্বিত হয়। তাই শিশু নির্যাতনের বিচার আর সাধারণ মামলার গতিতে চলতে পারে না।
বাংলাদেশের মানুষ বন্যার সঙ্গে পরিচিত। বর্ষা এলেই নদী ফুলে ওঠে, চর ডুবে যায়, সড়ক বিচ্ছিন্ন হয়, হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। কিন্তু এই পরিচিত দৃশ্যের আড়ালে প্রতিবছর আরেকটি নীরব বিপর্যয় ঘটে, যার দিকে তুলনামূলকভাবে কম নজর দেওয়া হয়। সেটা হলো শিশুদের শিক্ষার ধারাবাহিকতা ভেঙে যাওয়া। কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের জন্য বিদ্যালয়ের দরজা বন্ধ হয়ে গেলে ক্ষতি শুধু পাঠ্যসূচির নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি প্রজন্মের শেখার সক্ষমতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা আবারও আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরেছে- যে কর্মসূচি শিশুদের পুষ্টি নিশ্চিত করার কথা, সেটাই কেন বারবার তাদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে?