গুজব বন্ধ করুন
গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিস্তার লাভ করছে গুজব ও অপতথ্য। মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াও এখন এক ধরনের ‘তথ্যযুদ্ধের’ ময়দান। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, নকল ফটোকার্ড; সব মিলিয়ে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার এক ভয়ংকর বাস্তবতা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, এই গুজব কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনের ওপর
রাসেলস ভাইপার নিয়ে গুজব বন্ধ করুন
বেশ কয়েকদিন ধরে রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো সাপকেই রাসেলস ভাইপার হিসেবে চিহ্নিত করে ছবি তুলে বানোয়াট গল্প বলে এ আতঙ্ক ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, রাসেলস ভাইপার পৃথিবীর সবচেয়ে হিংস্র ও বিষাক্ত সাপ। এই সাপ কামড়ালে আর বাঁচানোর সম্ভাবনা নেই। ভিউ বাড়ানোর জন্য কিছু সংবাদমাধ্যম এতে তাল দিচ্ছে; কিন্তু সর্প বিশেজ্ঞদের মতে, বিষাক্তর দিক দিয়ে এ সাপ পঞ্চম। বাংলাদেশে এর চেয়ে অনেক বিষাক্ত সাপ আছে। আর এ সাপ ঘরবাড়িতে হানা দিয়ে কামড়ায় না। এরা সাধারণত জলাভূমিতে থাকে। এর ওপর আঘাত এলেই কেবল এই সাপ ছোবল দেয়। এ সাপ কামড়ালে ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলে বেঁচে থাকার সম্ভাবনা শতভাগ, যদি সাপে কাটা রোগীর অন্য কোনো জটিল রোগ না থাকে।
