Views Bangladesh Logo

কূটনীতি

ভিসা কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ?
ভিসা কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ?

নিবন্ধ

ভিসা কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ?

আগে মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ দেশ উজবেকিস্তানের ই-ভিসা পাওয়া অত্যন্ত সহজ ছিল বাংলাদেশী নাগরিকদের জন্য। অনলাইনে আবেদন করে ৩০ মার্কিন ডলার দিয়ে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাওয়া যেত ঘরে বসেই। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বাংলাদেশী নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা স্থগিত রেখেছে উজবেকিস্তান। স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে দেশটির ই-ভিসার আবেদনে যেসব দেশের তালিকা আছে সেখানে বাংলাদেশের নাম নেই। আজ ২০২৬ সালের জানুয়ারি মাসে এসেও বাংলাদেশী নাগরিকদের জন্য ই-ভিসার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেনি উজবেকিস্তান সরকার। অথচ তাসখন্দে বাংলাদেশের দূতাবাস আছে এবং নিয়মিতভাবেই সেই বাংলাদেশী মিশন কর্মকর্তাদের সঙ্গে উজবিকস্তানের বিভিন্ন কর্তৃপক্ষের বৈঠক, আলাপ-আলোচনা, যৌথ অনুষ্ঠানের আয়োজন প্রভৃতি খবরের সংবাদ বিজ্ঞপ্তি কূটনৈতিক বিটের সাংবাদিকরা নিয়মিত পাচ্ছেন! বেশ বোঝা যাচ্ছে যাচ্ছে, বাংলাদেশ মিশনের কূটনীতিকরা নানা কার্যক্রমে তৎপর হলেও ভিসা কূটনীতিতে সফল হতে পারছেন না।

কূটনীতির গোলক ধাঁধায় বাংলাদেশ!
কূটনীতির গোলক ধাঁধায় বাংলাদেশ!

কূটনীতি

কূটনীতির গোলক ধাঁধায় বাংলাদেশ!

কূটনীতির গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশের কথা বলি কেন, বিশ্ব রাজনীতিই এখন গোলক ধাঁধার মধ্যে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে যে বাড়তি শুল্ক আরোপের আত্মঘাতী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, সেটা যুক্তরাষ্ট্রকেই বিশ্ব রাজনীতিতে একঘরে করে ফেলার বড় ক্ষেত্র তৈরি করেছে। আর সে ক্ষেত্রের ভেতরেই বিশ্ব কূটনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। অবশ্যই বাংলাদেশ তার বাইরে নয়।

ট্রেন্ডিং ভিউজ