Views Bangladesh Logo
author image

শামীউল আলীম

  • থেকে

রাজশাহীর হাম বিপর্যয়: আমলাতান্ত্রিক স্থবিরতা নাকি কাঠামোগত সহিংসতা
রাজশাহীর হাম বিপর্যয়: আমলাতান্ত্রিক স্থবিরতা নাকি কাঠামোগত সহিংসতা

রাজশাহীর হাম বিপর্যয়: আমলাতান্ত্রিক স্থবিরতা নাকি কাঠামোগত সহিংসতা

হাম — চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি অত্যন্ত সংক্রামক, কিন্তু শতভাগ প্রতিরোধযোগ্য একটি ভাইরাস। তবে রাজশাহীর বর্তমান পরিস্থিতিতে এই শব্দটি আর কেবল একটি ক্লিনিক্যাল পরিভাষায় সীমাবদ্ধ নেই— এটি হয়ে উঠেছে একটি সুশৃঙ্খল প্রশাসনিক ব্যর্থতার জীবন্ত দলিল। গত দেড় মাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এই রোগের জটিলতায় প্রাণ হারিয়েছে ৫৩টিরও বেশি শিশু। সরকারি বার্তা সংস্থা বাসস এবং দেশের প্রধান গণমাধ্যমগুলোর পরিসংখ্যান বলছে, মাত্র দুই সপ্তাহেই হামের গ্রাসে হারিয়ে গেছে ৪৪টি প্রাণ। আর এই লেখাটি চূড়ান্ত হওয়ার আগের মাত্র ৪৮ ঘণ্টায় আইসিইউর দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করতে করতে নিভে গেছে আরও ৩টি নিষ্পাপ শিশুর জীবনপ্রদীপ।

৪৪টি ক্ষুদ্র কফিন ও একটি তালাবদ্ধ ফাইল: কাঠামোগত হত্যার দায় কার?
৪৪টি ক্ষুদ্র কফিন ও একটি তালাবদ্ধ  ফাইল: কাঠামোগত হত্যার দায় কার?

৪৪টি ক্ষুদ্র কফিন ও একটি তালাবদ্ধ ফাইল: কাঠামোগত হত্যার দায় কার?

পাবনার চাটমোহর থেকে আসা আড়াই বছরের শিশু নুসায়বা যখন ১২ মার্চ নিথর হয়ে গেল, তার ঠিক চার দিন পর তার বাবার ফোনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে একটি কল আসে। জানানো হয়, নুসায়বার জন্য একটি শয্যা বরাদ্দ হয়েছে। মৃত সন্তানের জন্য শয্যা বরাদ্দের এই ‘মরণোত্তর ডাক’ আসলে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের সুশাসনের গালে এক বিরাট চপেটাঘাত। নুসায়বার মতো একই ভাগ্য বরণ করেছে তেরখাদিয়ার নাহিদ বা দুর্গাপুরের ১০ মাসের শিশু জিহাদ, যাদের পরিবার দিনের পর দিন অপেক্ষা করেও একটি যান্ত্রিক নিঃশ্বাসের অধিকার পায়নি।

ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-২
 ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-২

ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-২

সাম্প্রতিক সময়ে রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এর পরপরই দেশের বিভিন্ন শহরের অগ্নি নিরাপত্তার বিষয়টি একের পর এক সামনে আসছে। এবার ভিউজ বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনে বিভাগীয় শহর রাজশাহীর অগ্নি ঝুঁকির বিষয়টি ওঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, যেকোনো সময় শহরটিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে।

ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-১
ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-১

ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজশাহী নগরী, পর্ব-১

অগ্নি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে রাজশাহী। সরেজমিনে পর্যবেক্ষণে দেখা গেছে, রাজশাহীতে অবস্থিত প্রায় ৯০ শতাংশের অধিক ভবন, বিপণীবিতান, রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম।