৭ মার্চে ব্যবহৃত ‘কল রেডী’র সেই মাইক্রোফোন কোথায় জানে না কেউ, প্রতিষ্ঠানও বন্ধ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মানুষের কাছে পৌঁছে দিতে চরম ঝুঁকি নিয়ে কাজ করেছিল 'কল রেডী' মাইক্রোফোন সার্ভিস। আজও যখন বঙ্গবন্ধুর ভাষণটি কোথাও বাজে তখন অবচেতনভাবেই বঙ্গবন্ধুর তেজদীপ্ত মুখের সামনে থাকা মাইক্রোফোনে লেখা কল রেডী শব্দটি আমাদের ভাবনায় চলে আসে। তবে স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হলেও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি মেলেনি কল রেডীর। শুধু তাই নয়, যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই মাইক্রোফোনটির জায়গা হয়নি জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর কিংবা বঙ্গবন্ধু জাদুঘরেও।
