Views Bangladesh Logo

জিয়াউর রহমান হত্যা মামলা: গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

প্রায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে অভিযান চালিয়ে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে তদন্তও শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ