ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
হামের রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে। কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ২৪ জনের নাম রয়েছে। হামের টিকা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে কোনো অপরাধমূলক স্বার্থ জড়িত কি না, তা খতিয়ে দেখতেই এই তদন্তের দাবি জানানো হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার আশরাফুল। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও দেশত্যাগে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে বলা হয়েছিল। কোনো জবাব বা পদক্ষেপ না পাওয়ায় পরবর্তী ধাপ হিসেবে এই রিট দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
রিটকারী আইনজীবী গণমাধ্যমকে বলেন, দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাবে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই জনস্বাস্থ্য সংকটের মধ্যে রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত বড় ধরনের অবহেলা বলে তিনি মন্তব্য করেন।
রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ২৪ জনের নাম রয়েছে। হামের টিকা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে কোনো অপরাধমূলক স্বার্থ জড়িত কি না, তা খতিয়ে দেখতেই এই তদন্তের দাবি জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে