Views Bangladesh Logo

পল্লবী শিশু হত্যা মামলায় বিচার কার্যক্রম শেষ, রায়ের অপেক্ষায় আসামিরা

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় বিচার কার্যক্রম শেষ হয়েছে। এখন মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে আসামিরা।

রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়। বিচারক মাসরুর সালেকিন মামলার রায় ঘোষণা করবেন।

মামলার প্রধান দুই আসামি সোহেল রান এবং স্বপ্না আক্তারকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে তারা আদালতের হাজতখানায় পৌঁছান।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আজিজুর রহমান দুলু জানান, সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি সর্বোচ্চ শাস্তির প্রত্যাশার কথা জানান।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ দাবি করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তার মক্কেলরা ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

এর আগে গত ১৯ মে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, পাশের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রধান অভিযুক্ত, তবে পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মাত্র পাঁচ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দ্রুত বিচার প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন মামলাটির চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে আদালত ও সংশ্লিষ্ট পক্ষগুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ