Views Bangladesh Logo

মানবতাবিরোধী অপরাধ মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারক বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত ১৭ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। ওবায়দুল কাদেরসহ মামলার মোট সাত আসামির সবাই শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার বাকি ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ