Views Bangladesh Logo

ভারতে আটক থাকা ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির ফয়সাল ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় এ নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আবেদনটি করেন।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

ফয়সাল করিমকে গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থেকে সহযোগী আলমগীর হোসেনসহ গ্রেপ্তার করে ভারতের পুলিশ। এরপর থেকে তিনি ভারতে আটক রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ