ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
গুজব কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে?
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিস্তার লাভ করছে গুজব ও অপতথ্য। মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াও এখন এক ধরনের ‘তথ্যযুদ্ধের’ ময়দান। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবর, এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, নকল ফটোকার্ড; সব মিলিয়ে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার এক ভয়ংকর বাস্তবতা সামনে এসেছে। প্রশ্ন উঠছে, এই গুজব কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনের ওপর
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকেও কয়েকশ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম মনিটর করবেন।
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার প্রকাশ করা হয়।
নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া হয়েছে: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সময় দিয়েছি।’
