এস আলম গ্রুপ
এস আলম ও তার ২ ছেলের বিরুদ্ধে হত্যা মামলা
ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি করেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
এস আলম ও সহযোগীদের শেয়ার লেনদেনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার পরিবারের সদস্যসহ ২৫ জনের নামে থাকা সব ধরনের শেয়ার লেনদেন, স্থানান্তর ও কেনা-বেচায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এস আলমের ছয় ব্যাংককে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিল কেন্দ্রিয় ব্যাংক
এস আলম গ্রুপের মালিকানাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। এখন থেকে এসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া ৫ কোটি টাকার বেশি ঋণ দিতে পারবে না। যে সকল প্রতিষ্ঠানের ওভারডিউ এবং ওভারডিউ ঋণ আছে তাদের নগদ সংগ্রহ ছাড়া নবায়ন করা যাবে না, এই মর্মে ব্যাংক ছয়টিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
