Views Bangladesh Logo

এস আলম ও সহযোগীদের শেয়ার লেনদেনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

স আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার পরিবারের সদস্যসহ ২৫ জনের নামে থাকা সব ধরনের শেয়ার লেনদেন, স্থানান্তর ও কেনা-বেচায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন জানায়, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৫৬টি কোম্পানির হাতে থাকা শেয়ারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনা পেয়ে রাতেই শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে সিদ্ধান্ত দেয় বিএসইসি। রাতেই তা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়।

বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, বাংলাদেশ ব্যাংক একটি তালিকা পাঠিয়েছে, সেই তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানায় থাকা সব শেয়ার ও ফান্ড, অর্থাৎ সকল বিনিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হস্তান্তর, ক্রয়-বিক্রয় ও লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার তালিকায় যে ২৫ জন ব্যক্তির নাম এসেছে, তাদের মধ্যে ২৩ জনই এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের পরিচালক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ